সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে কোনো পাত্তাই পেলো না স্বাগতিক ভারত। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও ডেভিড মিলারের ফিফটি ও ত্রিস্তান স্টাবসের দুর্দান্ত ক্যামিওতে ১৮৭ রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা। জবাব দিতে নেমে নিজেদের ঘরের মাঠে ভালো শুরু করতে পারেনি ভারতও। স্কোরবোর্ডে ৫১ রান জমা করতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত জেনসেন-মহারাজের দুর্দান্ত বোলিংয়ে ৭ বল বাকি থাকতেই ১১১ রানে অলআউট হয়ে যায় ভারত। আর তাতেই ৭৬ রানের বড় জয়ে সুপার এইট পর্ব শুরু করে দক্ষিণ আফ্রিকা।
আহমেদাবাদে রোববার (২২ ফেব্রুয়ারি) আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে মাত্র ২০ রান জমা করতেই টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বসে প্রোটিয়ারা। সেখান থেকে দলের হাল ধরেন ডেভিড মিলার। একাই কচুকাটা করতে থাকেন ভারতীয় বোলারদের। ডেওয়াল্ড ব্রেভিসকে নিয়ে গড়লেন ৯৭ রানের জুটি। ২৯ বলে ৪৫ রান করে ব্রেভিস ফিরলে ভাঙে তাদের জুটি। আর মিলার ফেরেন ৩৫ বলে ৬৩ রান করে। শেষ দিকে ২৪ বলে ৪৪ রানের ক্যামিও খেলেন ত্রিস্তান স্টাবস।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ইশান কিশানের উইকেট হারায় ভারত। পরের ওভারের প্রথম বলে তিলক ভার্মাকেও হারায় তারা। পাওয়ার প্লেতে ৩১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
ওয়াশিংটন সুন্দর ও সূর্যকুমার যাদবও এদিন থিতু হতে পারেননি উইকেটে। সুন্দর আউট হন ১১ বলে ১১ রান করে। আর অধিনায়ক সূর্যকুমার ফেরেন ২২ বলে ১৮ রান করে
