ঢাকা, ১৪ মার্চ:
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা ৮ আসনের সাংসদ সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক মন্তব্যে আলোচনায় আসা Meghna Alam দাবি করেন, মির্জা আব্বাসের আজকের অসুস্থতার জন্য দায়ী Nasir Uddin Patwari। তার ভাষ্য অনুযায়ী, নাসির উদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক কিছু ‘আজেবাজে’ মন্তব্যের কারণে মানসিকভাবে ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে পড়েন মির্জা আব্বাস, যা তার শারীরিক অবস্থার অবনতিতে ভূমিকা রেখেছে।
মেঘনা আলমের এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, “কেউ যদি মনে করেন আমার কথায় কেউ অসুস্থ হয়েছেন, সেটি অত্যন্ত দুঃখজনক। তবে এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।” একইসঙ্গে তিনি রসাত্মক ভঙ্গিতে বলেন, “মেঘনা আলম যদি কখনো গর্ভবতী হন, তার দায়ভারও তাহলে আমার ওপরই পড়ে।”
