হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দু'জন ভারতে গ্রেফতার


 ৮ মার্চ: 

শহিদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দুইজনকে ভারতে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরেই হত্যাকাণ্ডের পর আত্মগোপনে ছিলেন প্রধান আসামি ফয়সাল। ঘটনার পর তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান বলে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল। পরে দুই দেশের গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পরিচালিত তৎপরতার ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গের একটি এলাকা থেকে ফয়সাল ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ পুলিশের একটি সূত্র জানিয়েছে, আসামিদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।

এর আগে শহিদ ওসমান হাদি হত্যা মামলাটি দেশের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়। হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামিদের গ্রেফতারে জোরালো অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।

Previous Post Next Post

বিস্তারিত পড়ুন