৯ মার্চ:
রাজধানীর আলোচিত ওসমান হাদি হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ফয়সালকে ভারতে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই অভিযানে তার সঙ্গে আরও দু’জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানায়, হত্যাকাণ্ডের পরপরই ফয়সাল সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে ভারতের একটি সীমান্তবর্তী রাজ্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা দুই সহযোগীকেও একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি বলেন, “তাদের পথের কাটা সরাতে গিয়ে আমার বুকেই গেঁথে গেল কাটা।”
তবে কারা ওসমান হাদিকে ‘পথের কাঁটা’ মনে করত—এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ফয়সাল। তার এই বক্তব্যের পর ঘটনাটিকে ঘিরে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ব্যক্তিগত বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ সময় তিনি আরও বলেন, “আল্লাহ বাঁচাইলে দেশে ফিরেই বলবো কারা আমার হাতে পিস্তল দিয়েছে।”
