ঢাকা, শাহবাগ:
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান-কে ঘিরে আবারও আলোচনার ঝড় উঠেছে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর শোনা যাচ্ছে, রোজার সঙ্গে তার সম্পর্ক নতুন করে জোড়া লাগছে। আর সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে সম্প্রতি শাহবাগ থেকে বাসর ঘরের জন্য ফুল কেনার ঘটনা।
রবিবার বিকেলে শাহবাগের একটি ফুলের দোকানে তাহসানকে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি নিজেই পছন্দ করে গোলাপ, রজনীগন্ধা ও নানা ধরনের তাজা ফুল কিনেছেন। এ সময় তার মুখে ছিল স্বাভাবিক হাসি, তবে মিডিয়ার প্রশ্ন এড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন কাটিয়ে আবারও কাছাকাছি আসছেন তাহসান ও রোজা। যদিও এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে বাসর ঘর সাজানোর প্রস্তুতির খবর তাদের সম্পর্ক পুনর্মিলনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন ভক্তরা।
