ইরানে এক লাখ সেনাবাহিনী পাঠালেন ভ্লাদিমির পুতিন


 

তেহরান, ৫ মার্চ: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে নতুন মাত্রা যোগ হয়েছে। ইরানের প্রতি সমর্থন জানিয়ে দেশটিতে এক লাখ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়া,

রুশ সরকারের একাধিক সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইরানের সামরিক সক্ষমতা জোরদার করতে এই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং মিত্র রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

সূত্রগুলো জানিয়েছে, রাশিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে ধাপে ধাপে সেনাদের প্রস্তুত করা হচ্ছে। তাদের একটি অংশ ইতোমধ্যে বিশেষ সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা ব্যবস্থাসহ মধ্যপ্রাচ্যের দিকে রওনা হওয়ার প্রস্তুতি নিয়েছে। সেনাদের একটি অংশকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় প্রশিক্ষণ ও সমন্বয় কার্যক্রমেও যুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইরান সরকারও রাশিয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তেহরানে অবস্থানরত একাধিক কূটনীতিক জানিয়েছেন, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার হচ্ছে।

Previous Post Next Post

বিস্তারিত পড়ুন