পুলিশ হত্যার বিচার না করলে, জনগণ সরকারকে ক্ষমা করবে না


 সাম্প্রতিক জুলাই আন্দোলনে সংঘটিত পুলিশ সদস্য হত্যার ঘটনাগুলোর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করা হলে জনগণের ক্ষোভ নতুন সরকার ও রাজনৈতিক দলগুলোর ওপর পড়তে পারে বলে সতর্ক করেছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।

শনিবার রাজধানীতে এক উচ্চপর্যায়ের আইন-শৃঙ্খলা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা পরিকল্পিতভাবে পুলিশ সদস্যদের হত্যা করেছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা জরুরি।”

তিনি আরও বলেন, “যদি এসব হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বিলম্বিত হয় বা রাজনৈতিক প্রভাবের কারণে বাধাগ্রস্ত হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে একটি নেতিবাচক বার্তা যাবে। এতে নতুন সরকার এবং প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।”

আইজিপি উল্লেখ করেন, ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশ যৌথভাবে তদন্ত কার্যক্রম জোরদার করেছে। বেশ কিছু সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Previous Post Next Post

বিস্তারিত পড়ুন