মির্জা আব্বাসের শ্যালকের বিরুদ্ধে তরুণীর ধর্ষণ মামলা


 

ঢাকা, ৮ মার্চ:

রাজধানীর ধানমন্ডি থানায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মির্জা আব্বাসের শ্যালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে পুলিশ জানিয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত রাশেদ মাহমুদ (৩৮) গত ২ মার্চ ধানমন্ডির একটি বাসায় তরুণীকে ডেকে নিয়ে যান। সেখানে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত বিভিন্নভাবে ভুক্তভোগীকে হুমকি দেন বলেও এজাহারে দাবি করা হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। সেখানকার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post Next Post

বিস্তারিত পড়ুন