সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক আয়ের প্রসঙ্গ তুলে মেয়ের বিয়েকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী মন্তব্য করেছেন প্রিয়ার মা, তিনি বলেন, “আমার মেয়েকে যে বিয়ে করবে তার কাজ করে খেতে হবে না। আমার মেয়ে প্রিয়া টিকটকে উপার্জন করে স্বামীকে খাওয়াতে পারবে।”
জানা যায়, প্রিয়া নামের ওই তরুণী জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে নিয়মিত কনটেন্ট তৈরি করে উল্লেখযোগ্য আয় করছেন। তার ফলোয়ার সংখ্যা কয়েক লাখ ছাড়িয়েছে, এবং লাইভ স্ট্রিমিং, ব্র্যান্ড প্রমোশন ও গিফটিংয়ের মাধ্যমে মাসে ভালো পরিমাণ অর্থ উপার্জন করছেন বলে দাবি পরিবারের।
প্রিয়ার মা জানান, “আমার মেয়ে নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে। তাই তার জীবনে যে আসবে, তাকে কষ্ট করে সংসার চালানোর চিন্তা করতে হবে না। আমরা এমন একজন ছেলে চাই, যে আমার মেয়েকে বুঝবে এবং সম্মান করবে।”
