ফেইসবুক থেকে আয় করা অর্থের বড় একটি অংশ দান করে প্রশংসায় ভাসছেন তাজু ভাই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর জানান, তিনি ফেইসবুক থেকে মোট চার লাখ টাকা আয় করেছেন, যার মধ্যে তিন লাখ টাকাই তিনি অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় দান করেছেন।
তাজু ভাই বলেন, “এই আয়টা শুধু আমার একার না, যারা আমার কনটেন্ট দেখে, সাপোর্ট করে—তাদের সবার অবদান আছে। তাই আমি চেয়েছি এই অর্থের একটা বড় অংশ সমাজের মানুষের কাজে লাগাতে।”
জানা গেছে, তিনি স্থানীয় কয়েকটি অসচ্ছল পরিবার, এতিম শিশু এবং চিকিৎসার অভাবে থাকা কিছু রোগীর মাঝে এই অর্থ বিতরণ করেন। তার এই উদ্যোগে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন।
