সামাজিক যোগাযোগমাধ্যমে গত পরশু ভাইরাল হওয়া উম্মে হাবিবা মিমকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভাইরাল ঘটনার পর তার শারীরিক অবস্থা নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়ে অনলাইনে।
মিমের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি বর্তমানে জরায়ু ক্যান্সারে আক্রান্ত এবং চিকিৎসাধীন রয়েছেন। পরিবার দাবি করেছে, দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক জটিলতায় ভুগছিলেন। তবে সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে যেসব মন্তব্য ও অভিযোগ ছড়ানো হচ্ছে, সেগুলোর অনেকটাই অতিরঞ্জিত ও অসম্মানজনক বলেও মন্তব্য করেন তারা।
পরিবারের এক সদস্য বলেন, “মিম মানসিকভাবেও ভেঙে পড়েছে। অসুস্থ একজন মানুষকে নিয়ে এভাবে সামাজিক মাধ্যমে ট্রল ও অপপ্রচার চালানো ঠিক নয়।”
ভাইরাল হওয়ার পর থেকেই বিভিন্ন ফেসবুক পেজ ও টিকটকে মিমকে নিয়ে নানা ধরনের পোস্ট ছড়িয়ে পড়ে। এতে তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা শুরু হয়। তবে এ বিষয়ে পরিবার সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।
