“আমার পাশে বসতে হলে অবশ্যই ডাকসু জিততে হবে।”—তারেক রহমান

সাদিক কাইয়ুমদের সঙ্গে ছবি তোলার পর পরাজিত ভিপি আবিদকে উদ্দেশ করে তারেক রহমান বলেন—
“আমার পাশে বসতে হলে অবশ্যই ডাকসু জিততে হবে।”
খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানকে শোক জানাতে তার বাসভবনে যান ডাকসুর কয়েকজন নেতা। সেখানে তারেক রহমানের সঙ্গে তাদের একান্ত বৈঠক হয় এবং বৈঠক শেষে তোলা ছবি ফেসবুকে আপলোড হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা–সমালোচনা।

এই ছবি ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হয়, কারণ এর ঠিক দুই দিন আগেই ঢাকসুর পরাজিত ভিপি আবেদুল তারেক রহমানের সঙ্গে ছবি তুলতে তার গাড়িবহরের পেছনে পেছনে ছোট বাচ্চাদের মতো দৌড়েছিলেন—এমন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এরপর ঢাকসুর আরেক প্রতিনিধি, ‘মবস্টার’ খ্যাত এবি জুবায়ের, ফেসবুকে একটি পোস্ট দিয়ে দাবি করেন—তারেক রহমান নাকি আবেদুলকে উদ্দেশ করে বলেছেন, “আমার সঙ্গে ছবি তুলতে হলে অবশ্যই ডাকসু জিততে হবে।” তবে এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

পরে এবি জুবায়ের ওই পোস্টটি ডিলিট করে দাবি করেন, বিষয়টি এডিট করা হতে পারে এবং তিনি এমন কথা বলেননি। যদিও অনুসন্ধানে মেটাডাটা বিশ্লেষণ করে দেখা যায়, পোস্টটি তার ফেসবুক আইডি থেকেই প্রকাশিত হয়েছিল। তারপরও তিনি নিজের বক্তব্য অস্বীকার করে যাচ্ছেন।

সব মিলিয়ে শোক জানানো, ছবি তোলা আর ফেসবুক পোস্ট—এই পুরো ঘটনাপ্রবাহ এখন ছাত্ররাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো পক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Post a Comment

Previous Post Next Post