সম্প্রতি দেশে ভূমিকম্পের ঘটনাকে তিনি একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন যে এটি শিরক, মুনাফেকি ও ধোঁকাবাজদের সম্পর্কে আল্লাহ্র সতর্কবার্তা হতে পারে।
তিনি বলেন: সম্প্রতি দেশে যেসব ভূমিকম্প হয়েছে, তার মাধ্যমে মুনাফিক ও ধোঁকাবাজদের বিষয়ে আল্লাহ আমাদের সতর্ক করেছেন। শিরককারী, মুনাফিক ও ধোঁকাবাজদের হাত থেকে দেশ ও মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী, তারা জনগণকে রক্ষা করতে পারবে।
তিনি জনসভায় আরও বলেন, “এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফেকি, এদের এই শিরকির জন্য আল্লাহ এই হুঁশিয়ারি দিয়েছে — যে তোরা এগুলা বন্ধ কর।
পাশাপাশি তিনি ধর্মীয় বিভাজন, মুনাফেকি এবং ধোঁকাবাজির রাজনীতির বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ মানুষকে আহ্বান করেন এবং বলেন,
“দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী শক্তির হাতেই মানুষ নিরাপদ থাকতে পারে।