অসুস্থ ‘ফজু পাগলা’ খাচ্ছেন না ওষুধ, বলেন— মুক্তিযুদ্ধের চেতনায়ই সুস্থ হয়ে যাব

বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকলেও নির্ধারিত ওষুধ গ্রহণে অনীহা প্রকাশ করেছেন। শনিবার রাজধানীর ধানমন্ডিতে তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি বিশ্বাস করি—মুক্তিযুদ্ধের চেতনাই আমাকে সুস্থ করে তুলবে।”
ভিডিও দেখুন এই লিংকে
ঘনিষ্ঠ সূত্র জানায়, কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন ফজলুর রহমান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবনের কথা থাকলেও তিনি মানসিকভাবে দৃঢ় থাকার কথা উল্লেখ করে আপাতত ওষুধ গ্রহণে আগ্রহ দেখাচ্ছেন না। তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাঁর শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post