হারুনের বাসায় এক সাপ্তাহ থাকা দাবিটা মিথ্যা, মানজিয়া তিন দিন ছিলো : ফাহিম


 

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছেন কনটেন্ট নির্মাতা আর এস ফাহিম। তিনি দাবি করেছেন, তার স্ত্রী মানজিয়া সংশ্লিষ্ট সাবেক পুলিশ কর্মকর্তার বাসায় এক সপ্তাহ নয়, বরং মাত্র তিন দিন অবস্থান করেছিলেন।

এর আগে ফাহিমের এক ঘনিষ্ঠ বন্ধুর ফেসবুক পোস্টে দাবি করা হয়, ২০২৪ সালে ব্যক্তিগত কারণে ফাহিমের স্ত্রী সাবেক গোয়েন্দা কর্মকর্তা মো. হারুন অর রশীদ-এর রাজধানীর বাসভবনে সাত দিন ছিলেন। সেই পোস্ট ঘিরে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

“অতিরঞ্জিত তথ্য ছড়ানো হয়েছে”

শুক্রবার  রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে  এক বিবৃতিতে ফাহিম লেখেন, “ঘটনাটি দুই বছর আগের। পারিবারিক একটি জটিল পরিস্থিতিতে আমার স্ত্রী তিন দিনের জন্য পরিচিত এক পরিবারের বাসায় ছিলেন। এটিকে এক সপ্তাহ বলে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ অতিরঞ্জিত।”

তিনি আরও বলেন, বিষয়টি তখন পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছিল এবং এতে কোনো বেআইনি বা অনৈতিক কর্মকাণ্ড জড়িত ছিল না।

Previous Post Next Post

বিস্তারিত পড়ুন