শাহবাগ থানায় হারুনের নামে ধ র্ষ ণ প্রচেষ্টার মামলা করলেন লুবাবা


 

রাজধানীর শাহবাগ থানায় সাবেক মহানগর গোয়েন্দা (ডিবি) কর্মকর্তা হারুন অর রশীদের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাতা লুবাবা ইসলাম এর পরিবার এ মামলা করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ গ্রহণ করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ডিবি হারুনের সাথে দেখা করেন লুবাবার পরিবার,  পরিবারের সবাই বাসার ছাদে গেলে লুবাবাকে একা পেয়ে বাজে ইঙ্গিত দেন সাবেক ডিবি প্রধান হারুন, অস্তিত্ব বোধ করলে লুবাবা দৌড়ে মায়ের কাছে ছুটে যান। তার কিছুদিন পর  ব্যক্তিগত বাসভবনে ডেকে নিয়ে অভিযুক্ত অনাকাঙ্ক্ষিত আচরণ করেন এবং জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন।

ওসি বলেন, “অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলমান।”

পরিবারের বক্তব্য

মামলার এজাহারে ভুক্তভোগীর পরিবার উল্লেখ করেছে, ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন লুবাবা ইসলাম। পরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানালে তারা আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সময়ে তারা হারুনের বিরুদ্ধে অভিযোগ আনার সাহস পাচ্ছিলেন না। 



Previous Post Next Post

বিস্তারিত পড়ুন