রোজা রেখে ধুমপান করলে রোজা ভাঙ্গবে না: মাওলানা জসিম


 ১৮ মার্চ: 

রমজান মাসে রোজা সংক্রান্ত একটি বিতর্কিত মন্তব্য করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন  মাওলানা জসিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “রোজা রেখে ধুমপান করলে রোজা ভাঙ্গবে না, কারণ এটি খাবার বা পানীয় হিসেবে গণ্য নয়।”

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই ধর্মীয় মহলসহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তার বক্তব্যের তীব্র সমালোচনা করে এটিকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন।

মাওলানা জসিম আরও বলেন, “ধুমপান একটি ক্ষতিকর অভ্যাস, এটি ত্যাগ করা উচিত। তবে ফিকহের কিছু ব্যাখ্যায় এটিকে সরাসরি রোজা ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করা হয়নি।” তার এই বক্তব্যের পর উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

Previous Post Next Post

বিস্তারিত পড়ুন