সম্প্রতি নিজের বিয়ের খবর জানিয়ে আলোচনায় আসেন শিশু শিল্পী সিমরিন লুবাবা। মাত্র কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তিনি জানান, নতুন জীবনে পা রেখেছেন এবং স্বামীর সঙ্গে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে বিদেশে অবস্থান করছেন। তার এই ঘোষণার পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।
অনেকেই তার এই বিয়েকে ‘বাল্যবিয়ে’ উল্লেখ করে কটূক্তি করতে থাকেন। বয়স নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্ন নেতিবাচক মন্তব্যও ছড়িয়ে পড়ে অনলাইনে।
এমন পরিস্থিতিতে চুপ না থেকে নিজের অবস্থান স্পষ্ট করেন সিমরিন লুবাবা। সমালোচনার জবাবে তিনি বলেন,
“ওয়াশরুমে কট খাওয়ার চেয়ে কম বয়সে বিয়ে করা উত্তম।”
