জনপ্রিয় টিকটকার আর এস ফাহিমকে গ্রেফতারের পর তার পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা। হঠাৎ করেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। বিশেষ করে তার স্ত্রী মানজিয়া এখন পড়েছেন চরম দোটানায়—একদিকে স্বামীর অনিশ্চিত ভবিষ্যৎ, অন্যদিকে নিজের জীবন নিয়ে কঠিন বাস্তবতা।
পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিম দীর্ঘদিন কারাবন্দী থাকবেন—এমন আশঙ্কা থেকেই পরিবারের পক্ষ থেকে মানজিয়ার ভবিষ্যৎ নিয়ে ভাবনা শুরু হয়। সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে তার পুনর্বিবাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে পরিবারের পক্ষ থেকে উপযুক্ত পাত্র খোঁজার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মানজিয়ার ঘনিষ্ঠরা জানান, শুরুতে তিনি এ সিদ্ধান্তে সম্মতি দিতে চাননি। স্বামীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে তিনি অপেক্ষা করতে চেয়েছিলেন। তবে পরিবারের চাপে এবং নিজের ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে শেষ পর্যন্ত তিনি নরম হন।
